২০ অক্টোবর ওমেরা পেট্রোলিয়ামের রোড শো
প্রচ্ছদ » Uncategorized » ২০ অক্টোবর ওমেরা পেট্রোলিয়ামের রোড শো
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে যাচ্ছে এমজেএল বাংলাদেশের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড (ওপিএল)। এর প্রেক্ষিতে আগামী ২০ অক্টোবর রোড শো আয়োজন করেছে কোম্পানিটি। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটির রোড শো ২০ অক্টোবর, সন্ধ্যা সাড়ে ৬টায়, রেডিশন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন, এয়ারপোর্ট রোড, ঢাকাতে রোড শো অনুষ্ঠিত হবে। অনুষ্ঠিতব্য রোড শো’তে পুঁজিবাজার সংশ্লিষ্ট ইলিজিবল ইনভেস্টরদের অংশগ্রহন করার জন্য কোম্পানির পক্ষ থেকে আহবান জানানো হয়েছে। কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড ও ইউনিক্যাপ ইনভেস্টমেন্ট লিমিটেড। রেজিস্টার টু দি ইস্যু হিসেবে কাজ করছে বিএলআই ক্যাপিটাল লিমিটেড।
উল্লেখ্য, ইলিজিবল ইনভেস্টর বলতে মার্চেন্ট ব্যাংকার্স অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজারর্স, এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ, মিউচ্যুয়াল ফান্ড অ্যান্ড কালেক্টিভ ইনভেস্টমেন্ট স্কীম, স্টক ডিলার, ব্যাংকস, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড ম্যানেজার, অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড, কমিশনে নিবন্ধিত যেকোন সিকিউরিটিজ কাস্টডিয়ানে হিসাবধারী বিদেশি বিনিয়োগকারী, স্বীকৃত প্রভিডেন্ট ফান্ড, অনুমোদিত পেনসন ফান্ড, অনুমোদিত গ্রাচ্যুইটি ফান্ড এবং কমিশনের অনুমোদিত অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে বোঝায়।








