ব্লক মার্কেটে ২০ কোটি টাকার লেনদেন
প্রচ্ছদ » Uncategorized » ব্লক মার্কেটে ২০ কোটি টাকার লেনদেন
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার ব্লক মার্কেটে ৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২০ কোটি ৫৮ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রেনেটা লিমিটেডের শেয়ার। কোম্পানিটির মোট ১১ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।
লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড। কোম্পানির ৪ কোটি ১০ লাখ টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।
ব্যাংক এশিয়া ব্লক মার্কেটে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানির ৩ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানি হচ্ছে- বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, ইস্টার্ণ ইন্স্যুরেন্স, নাভানা সিএনজি ও স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।








