পুঁজিবাজার নতুন উচ্চতায় পৌঁছাবে- খায়রুল হোসেন
প্রচ্ছদ » বাজার বিশ্লেষন » পুঁজিবাজার নতুন উচ্চতায় পৌঁছাবে- খায়রুল হোসেন
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন বলেছেন, আগামী ২-৩ বছরের মধ্যে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট নতুন উচ্চতায় পৌঁছাবে।
আজ সোমবার ডিএসই কর্তৃক আয়োজিত ‘প্রমোটিং ডিএসই এসএমই এন্ড ভি-নেক্সট প্লাটফর্ম’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডিএসই চেয়ারম্যান অধ্যাপক আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ওসামা তাসির। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার প্রফেসর হেলাল উদ্দিন নিজামী, মোঃ কামালুজ্জামান এবং ড. স্বপন কুমার বালা।
অনুষ্ঠানে বিএসইসি চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন বলেন, দেশে এসএমই কোম্পানিগুলোর মধ্যে মাত্র ১৪ শতাংশ ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে পারে। আর বাকিদের মধ্যে অনেকেই জানে না কিভাবে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে হয়।এসএমই প্লাটফর্ম চালু হলে এসব কোম্পানি দীর্ঘমেয়াদে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করতে পারবে। এতে এসএমই খাতের উন্নতি হবে। পরবর্তীতে কোম্পানিগুলো পুঁজিবাজারের মূল প্লাটফর্মে তালিকাভুক্ত হতে পারবে। বি নেক্সট ভি নেক্সট এর মাধ্যমে শুধু চাইনিজরা নয় সারা বিশ্ব থেকে বাংলাদেশ ইনভেস্ট করার আগে বাজার অ্যাক্সেস করতে পারবে বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগ বাড়বে। আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশ বি বাংলাদেশের স্টক মার্কেটে বিভিন্ন প্রোডাক্ট চালু করে অন্য দেশগুলোর স্টক মার্কেটের সমকক্ষ হবে।
তিনি আরো বলেন স্মল ক্যাপ প্ল্যাটফর্মকে প্রাধান্য দিয়ে শিগগিরই কোম্পানি তালিকাভুক্ত করতে যাচ্ছে বিএসইসি ইতিমধ্যে দশটি কোম্পানি প্লাটফর্মে তালিকাভুক্তি হওয়ার আগ্রহ প্রকাশ করেছে আর আগামী মাসে একটি কোম্পানি প্লাটফর্মে তালিকাভুক্তির অনুমোদন দিতে যাচ্ছে বিএসইসি।
অনুষ্ঠানে ঢাকা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি বিসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট ওয়াকার আহমেদ চৌধুরী বলেন, ডিএসই স্মল ক্যাপ প্লাটফর্ম উদ্বোধন পুঁজিবাজারের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শেষ দশকে বাংলাদেশের ৮ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি এই বাজার কে ভালোভাবে প্রতিষ্ঠা করবে বলে মনে করেন তিনি।তিনি বলেন আমাদের অনেক বেশি প্রকাশ করা উচিত বিকাশের জন্য কারণ আমাদের শেয়ার মার্কেট এখন একটা কাঠামোগত ভিত্তির উপর দাঁড় হচ্ছে চায়নার বড় দুই স্টক এক্সচেঞ্জ এখানে অংশীদার হয়েছে তাই আগামীতে প্রতিষ্ঠিত কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আনতে বড় ভূমিকা পালন করবে।








