অনিদৃষ্টকালের জন্য আলহাজ্ব টেক্সটাইলের কারখানা বন্ধ

প্রচ্ছদ » Uncategorized » অনিদৃষ্টকালের জন্য আলহাজ্ব টেক্সটাইলের কারখানা বন্ধ

alhajপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বস্ত্র খাতের কোম্পানি আলহাজ্ব টেক্সটাইল মিলসের বিক্রয় পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় পরিচালনা পর্ষদ কারখানা বন্ধ ঘোষণা করেছে। আজ ৮ অক্টোবর থেকে কোম্পানির কারখানা বন্ধ থাকবে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, একই সাথে কোম্পানিটি আজ থেকে সব শ্রমিক ছাঁটায়েরও সিদ্ধান্ত নিয়েছে। শ্রম আইন ১৬(৭) ধারার অনুবলে উক্ত ধারারা ২০ (২) ক ধারা মতে শ্রমিক ছাঁটাই করা হয়েছে।

বিক্রয় পরিস্থিতির উন্নতি হলে মিল চালু করা হবে ও শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে চাকুরী দেওয়া হবে বলে জানিয়েছে কোম্পানিটি।

কোম্পানিটি আরও জানায়, এর আগে মিলের উৎপাদিত সুতা বিক্রি না হওয়ার কারণে উৎপাদিত মজুদ সুতা গোডাওনে রাখারা জায়গা সংকুলান না হওয়ায় গত ২৪ জুন সর্বপ্রথম কারাখানা বন্ধ ঘোষণা করে। ওই সময় ২৫ জুন থেকে ২৪ জুলাই পর্যন্ত ৩০ দিনের জন্য কারখানা লে-অফ করা হয়। পরিস্থিতিতির উন্নতি না হওয়ায় পরবর্তীতে ২৫ জুলাই থেকে ৮ আগস্ট, ১৫ দিনের জন্য, ৯ আগস্ট থেকে ২৩ আগস্ট ১৫ দিনের জন্য, ২৪ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর ১৫ দিনের জন্য, ৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর ১৫ দিনের জন্য, এবং ২৩ সেপ্টেম্বর থেকে ০৭ অক্টোবর ১৫ দিনের জন্য মোট ১১৫ দিন মিল লে-অফ করার পরও বিক্রয় পরিস্থিতি উন্নতি হয়নি। তাই কোম্পানিটি অনিদৃষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০