মরন খেলা পাবজিতে আসক্ত শিক্ষার্থী ! (প্রথম পর্ব)
প্রচ্ছদ » Uncategorized » মরন খেলা পাবজিতে আসক্ত শিক্ষার্থী ! (প্রথম পর্ব)
আবু বকর সিদ্দিক: পাবজি একটি ভার্চুয়ালি মরণ খেলা, এ গেমে আসক্ত হয়ে পড়াশোনা বাদ দিয়ে গেম নিয়ে দিন-রাত মেতে উঠছে দেশের উঠতি বয়সী শিক্ষার্থীরা। এই গেম খেলার কারনে সহিংস আচরনসহ পড়াশোনায় পিছিয়ে পড়ছে গেমে আসক্ত শিক্ষার্থীরা। তাই শিক্ষার্থীদের পড়াশোনার মনজোগ বাড়াতে গেমটি বন্ধের দাবি জানাচ্ছেন অভিভাবকরা।
বর্তমানে অনলাইন গেমগুলোর মধ্যে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে পাবজি। কারও কারও এই গেমের আসক্তি এতোটাই তীব্র হয়ে পড়ে যে, তারা ভুলে যান চারপাশের সবকিছু। এজন্যই পৃথিবীর বেশ কয়েকটি দেশে নিষিদ্ধ করা হয়েছে গেমটি। পার্শ্ববর্তী দেশ ভারতেরও কিছু কিছু জায়গায় গেমটিকে নিষিদ্ধ করা হয়েছে।
সম্প্রতি গেমটিকে ‘ঘরে ঘরে শয়তান’ হিসেবে আখ্যা দিয়েছেন ভারতের এক কেন্দ্রীয় মন্ত্রী।
অভিভাবক ও শিক্ষকরা মনে করেন, গেমে আসক্তদের ‘আচার-আচরণ এবং কথাবার্তায়’ গেমের বিশেষ প্রভাব পরিলক্ষিত হয়। গেমটি হিংস্রতার প্ররোচণা দেয় এবং পড়াশোনা থেকে শিক্ষার্থীদের দূরে সরিয়ে রাখে।
মনোরোগ বিশেষজ্ঞরা মনেকরেন , এই গেমের নেশা থেকে মুক্তি পেতে হলে প্রথমে গেমে আসক্তে বুঝাতে হবে এ গেম মরণব্যাধী ক্যান্সারের চাইতেও মারাত্বক। গেম আসক্তকে কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ এই গেম ও মোবাইল-কম্পিউটার থেকে দূরে রাখতে হবে। পড়াশোনায় চাপ প্রয়োগ করতে হবে।
প্রসঙ্গত, বিখ্যাত বই এবং মুভি সিরিজ ‘দ্য হাঙ্গার গেমস’ এর আদলে নির্মিত ‘পাবজি’ গেমটি ফ্রি-তে ডাউনলোড করা যায় এবং গেমে অংশ নেওয়া খেলোয়াড়রা পরস্পরের বিরুদ্ধে ভার্চুয়ালি মরণ খেলায় মেতে ওঠেন।
২০১৭ সালে পাবজি গেম চালু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পায়। খবরে বলা হয়েছে গেমটি ১০ কোটিরও বেশি বার ডাউনলোড করা হয়েছে।
আ/ব/সি/ ঢাকাঃ ১২/১০/২০১৯, রাত ১২:৪৬ এএম।








