২০ অক্টোবর ন্যাশনাল টি এর বোর্ড সভা
প্রচ্ছদ » Uncategorized » ২০ অক্টোবর ন্যাশনাল টি এর বোর্ড সভা
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের ন্যাশনাল টি লিমিটেড। ঘোষণা অনুযায়ী আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে এ কোম্পানির বোর্ড সভা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ন্যাশনাল টি‘র বোর্ড সভা ২০ অক্টোবর, বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।








