৬ কোম্পানির লেনদেন বন্ধ রোববার
প্রচ্ছদ » Uncategorized » ৬ কোম্পানির লেনদেন বন্ধ রোববার
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: রোববার লেনদেন বন্ধ রাখবে পুঁজিবাজারে তালিকাভু্ক্ত ৬ কোম্পানি। পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ইভিন্স টেক্সটাইল, জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস, ডরিন পাওয়ার, আর্গন ডেনিমস এবং এপেক্স ফুটওয়্যার লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আগামী ১৩ অক্টোবর, রোববার এসব কোম্পানির বার্ষিক সাধারন সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এ কারণে লেনদেন স্থগিত রাখবে কোম্পানিগুলো।
এদিকে, আগামী সোমবার (১৪ অক্টোবর), এসব কোম্পানির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।








