স্বপ্নে কেনাকাটায় ডিআরইউর সদস্যদের বিশেষ ছাড়
প্রচ্ছদ » Uncategorized » স্বপ্নে কেনাকাটায় ডিআরইউর সদস্যদের বিশেষ ছাড়
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: এখন থেকে চেইন সুপার শপ স্বপ্নতে সব ধরনের কেনাকাটায় বিশেষ ছাড় পাবেন পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যরা।
শুক্রবার (১১ অক্টোবর) ডিআরইউর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জাননো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসিআই লিমিটডের সহযোগী প্রতিষ্ঠান ‘স্বপ্ন’ ডিআরইউর সদস্যদের জন্য সব ধরনের পণ্যের উপর ৭ শতাংশ ছাড় দেবে। দেশের যে কোনো স্বপ্নের আউটলেট থেকে বাজার করার পর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লিপিবদ্ধ সদস্যদের মোবাইল নম্বর প্রদান করে স্বপ্নের এ সেবা গ্রহণ করা যাবে।
যেসব সদস্যের মোবাইল নম্বর আপডেট হয়নি তারা ডিআরইউতে মোবাইল নম্বর আপডেট করার পর এ সেবায় যুক্ত হতে পারবেন।








