রূপালী ব্যাংকের বোর্ড সভার তারিখ পরিবর্তন
প্রচ্ছদ » Uncategorized » রূপালী ব্যাংকের বোর্ড সভার তারিখ পরিবর্তন
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পরিচালনা পর্ষদ সভার তারিখ পরিবর্তন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি রূপালী ব্যাংক লিমিটেড। পরিবর্তীত তারিখ অনুযায়ী আগামী ২২ অক্টোবর অনুষ্ঠিত হবে এ কোম্পানির বোর্ড সভা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, খুলনা পাওয়ারের বোর্ড সভা ২২ অক্টোবর, দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। এর আগে এ কোম্পানির বোর্ড সভা ২১ অক্টোবর, দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত এ সভার তারিখ পরিবর্তন করা হয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০১৯ সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে।








