ম্যারিকোর অন্তবর্তীকালীন ডিভিডেন্ড ঘোষণা
প্রচ্ছদ » Uncategorized » ম্যারিকোর অন্তবর্তীকালীন ডিভিডেন্ড ঘোষণা
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ২০০ শতাংশ অন্তবর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-সেপ্টেম্বর’১৯) ৬ মাসের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার ভিত্তিতে এই ডিভিডেন্ড ঘোষণা করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, দ্বিতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর‘১৯) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২১.২৪ টাকা। যা আগের বছর একই সময় শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১৫.৩০ টাকা।
এদিকে ছয় মাসে (এপ্রিল-সেপ্টেম্বর’১৯) শেয়ার প্রতি আয় ( ইপিএস) হয়েছে ৪৮.২০ টাকা। যা আগের বছর একই সময় শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩২.৯২ টাকা।
এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৭৩.৭৬ টাকা এবং ৩০ সেপ্টেম্বর, ২০১৯ পর্যন্ত শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৪০.২৯ টাকা।
আর ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১২ নভেম্বর নির্ধারণ করা হয়েছে ।








