ডিভিডেন্ড ঘোষণা করেছে ৩ কোম্পানি

প্রচ্ছদ » Uncategorized » ডিভিডেন্ড ঘোষণা করেছে ৩ কোম্পানি

dividentপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি আজ তাদের অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় বিভিন্ন শতাংশে ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করা হয়েছে। নিম্নে কোম্পানিগুলোর বিস্তারিত তথ্য উল্লেখ্য করা হলো:

স্কয়ার ফার্মাসিউটিক্যালস:
স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন,২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য ৪২ শতাংশ ক্যাশ ও ৭ শতাংশ স্টকসহ মোট ৪৯ শতাংশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। জানা যায়, সমাপ্ত অর্থবছরে স্কয়ার ফার্মার সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬.০৩ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ১৫.৭১ টাকা এবং শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৮৬.০৩ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ ডিসেম্বর সকাল ১০টায় ঢাকা ক্লাব, ঢাকায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট ১৯ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

স্কয়ার টেক্সটাইল:
স্কয়ার টেক্সটাইল লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন,২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.১৮ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ৩.৩৮ টাকা (নেগেটিভ) এবং শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৮.০২ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ ডিসেম্বর সকাল ১১টায় ঢাকা ক্লাব, ঢাকায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট ১৯ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

কাশেম ইন্ডাষ্ট্রিজ:
কাশেম ইন্ডাষ্ট্রিজের পরিচালনা পর্ষদ ৩০ জুন,২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ও ৭ শতাংশ স্টকসহ মোট ১২ শতাংশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৮৩ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ১.৬২ টাকা এবং শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৩.১৮ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ ডিসেম্বর সকাল ১০.৩০ টায় রাওয়া কমপ্লেক্স, মহাখালী, ঢাকায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট ১৯ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০