২৭ অক্টোবর স্যালভো কেমিক্যালের পর্ষদ সভা
প্রচ্ছদ » Uncategorized » ২৭ অক্টোবর স্যালভো কেমিক্যালের পর্ষদ সভা
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড পর্ষদ সভার সময়সূচি ঘোষণা করেছে। আগামী ২৭ অক্টোবর বিকাল ৩টায় কোম্পানির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সভায় গত ৩০ জুন তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হবে।
সভা থেকে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা সংক্রান্ত সিদ্ধান্ত নেবে পরিচালনা পরিষদ।
কোম্পানিটি ২০১৮ সালে ৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।








