সাভারে ছাদের গাছ কাটা সেই নারী আটক

প্রচ্ছদ » Uncategorized » সাভারে ছাদের গাছ কাটা সেই নারী আটক

savar bagan kortonপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সাভারে সিআরপি এলাকায় ছাদের গাছ কাটার অভিযোগে আটক করা হয়েছে খালেদা আক্তার লাকী (৩৯) নামের এক নারীকে।

বুধবার সকালে সাভারের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএসএম সাঈদ।

তিনি বলেন, আমরা অভিযোগ পেয়েছি। সেই অভিযোগের ভিত্তিতেই তাকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি।

সাভারের সিআরপি রোডের এমন ভয়াবহ এক ভিডিও সোশ্যাল সাইটে এল, তা দেখে আঁৎকে উঠেছেন সবাই! যে কোনো কারণেই হোক, এক মহিলা দা হাতে অন্য একজনের তৈরি করা ছাদবাগানের সব গাছ কেটে সাফ করে দিচ্ছেন! গাছের মালিকের আকুতি, কান্না তাকে স্পর্শ করছে না। সঙ্গে আছে তার ছেলে আর গুণ্ডাপাণ্ডার দল! এই অমানুষিক ঘটনায় শিউরে উঠেছে সবাই! সুমাইয়া হাবিব নামের ভুক্তভোগী ওই নারী ফেসুবকে নিজের গাছের ওপর এমন বর্বর আচরণের ভিডিও আর বিবরণ পোস্ট করেন। একপর্যায়ে তাকে দা দিয়ে আঘাত করতে উদ্যত হন সব গাছ কেটে ফেলা ওই নারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০