রিং সাইন টেক্সটাইলের আইপিও শেয়ার বিওতে
প্রচ্ছদ » Uncategorized » রিং সাইন টেক্সটাইলের আইপিও শেয়ার বিওতে
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনকারী কোম্পানি রিং সাইন টেক্সটাইল লিমিটেডের আইপিও লটারিতে বরাদ্দপ্রাপ্ত শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।
সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ২৩ অক্টোবর, বুধবার কোম্পানিটির শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।
এর আগে গত ১ অক্টোবর রিং সাইনের আইপিও লটারির ড্র অনুষ্ঠান সম্পন্ন হয়।
প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) প্রাতিষ্ঠানিক বা যোগ্য বিনিয়োগকারী ও সাধারণ বিনিয়োগকারীসহ মোট ৬৬০ শতাংশ আবেদন করেছিল।
এরমধ্যে প্রাতিষ্ঠানিক বা যোগ্য বিনিয়োগকারীরা প্রায় ৫০০ কোটি টাকার আবেদন করেছেন। এক্ষেত্রে প্রাতিষ্ঠানিকদের জন্য বরাদ্দের থেকে ৫৫৯ দশমিক ৬৬ শতাংশ বেশি আবেদন করা হয়েছে। এর আগে গত ২৫ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত আইপিওতে আবেদন সংগ্রহ করা হয়। কোম্পানিটির শেয়ার কেনার জন্য আইপিওতে ৬৪৫টি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান থেকে আবেদন করা হয়েছে। ওইসব বিনিয়োগকারীরা বরাদ্দকৃত ৭৫ কোটি টাকার বিপরীতে ৪৯৪ কোটি ৭৪ লাখ ৭৫ হাজার টাকার আবেদন করেছেন।
উল্লেখ্য, গত ২৯ জুলাই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে কনসেন্ট লেটার পায় কোম্পানিটি। তার পরেই কোম্পানিটি তাদের আইপিও আবেদন শুরুর তারিখ আগামী ২৫ আগস্ট নির্ধারণ করেন।
এরআগে বিএসইসির ৬৭৯তম কমিশন সভায় কোম্পানির আইপিও অনুমোদন দেয়া হয়। রিং সাইন টেক্সটাইল শেয়ারবাজারে ১৫ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ১৫০ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি যন্ত্রপাতি ও কলকব্জা ক্রয়, ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।
৩০ জুন ২০১৮ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির ভারিত গড় হারে শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৬ পয়সা এবং পুনমূল্যায়ন ব্যতিত শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ১৭ পয়সা। এবং আইপিও লাটারির সাম্ভব্য তারিখ আগামী ১লা অক্টোবর নির্ধারণ করা হয়েছে।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এএফসি ক্যাপিটাল লিমিটেড এবং সিএপিএম এডভাইজরি লিমিটেড।








