সাভারে গাছ কাটা সেই নারী কারাগারে

প্রচ্ছদ » Uncategorized » সাভারে গাছ কাটা সেই নারী কারাগারে

savar gas kortonপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সাভারের সিআরপি রোডের একটি বহুতল আবাসিক ভবনের ছাদের বাগানের গাছ কেটে ফেলা সেই নারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ওই নারীর নাম খালেদা আক্তার লাকী।

গতকাল বুধবার সন্ধ্যায় ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত লাকীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আজ বৃহস্পতিবার ঢাকার এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ এস এম মারুফ হোসেন চৌধুরীর আদালতে সেই নারীর পক্ষে তাঁর আইনজীবী ঢাকা আইনজীবী (বার) সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রচি জামিনের আবেদন করেন।

শুনানি শেষে বিচারক এ আসামির জামিন দিতে অপরাগতা প্রকাশ করে বলেন, ‘মামলাটি স্পর্শকাতর, এই মুহূর্তে জামিন দেওয়া সমীচীন হবে না। ’ এরপর আইনজীবী আগামী রবিবার জামিন শুনানির দিন নির্ধারণ করার নিবেদন করলে বিচারক আগামী রবিবার জামিন শুনানির দিন নির্ধারণ করেন। আদালতের সরকারি কৌঁসুলি আনোয়ারুল কবির বাবুল গণমাধ্যমকে এ বিষয়ে নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল বুধবার সকাল সাড়ে ১১টার দিকে সাভারের সিআরপি রোডের বাড়ি থেকে ওই নারীকে আটক করা হয়। গত মঙ্গলবার গাছ কাটার ঘটনাটি ঘটে। গাছ কাটার সে ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে। ভিডিওটি পোস্ট করেছেন গাছের মালিক সুমাইয়া হাবিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০