দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রচ্ছদ » জাতীয় » দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: কুমিল্লা দেবিদ্বার উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে জাতীয়তাবাদী যুবদলের ৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আজ রবিবার কুমিল্লা (৪ দেবিদ্বার) আসনের সাবেক ৪ বারের নির্বাচিত সাংসদ মঞ্জুরুল আহসান মুন্সির দেবিদ্বারস্থ নিজ বাসার হল রুমে কেক কেটে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকি পালিত হয়।
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আবদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মনিরুল ইসলাম তাজু মাষ্টার, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক মঞ্জু সরকার, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সামিউল আহসান সামিম, পৌর বিএন পি’র সভাপতি মনিরুল হক ভূইয়া, পৌর যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা মহিলাদলের সাধারন সম্পাদক নার্গিস আক্তার, ধামতি ইউনিয়ন বিএনপি’র সভাপতি সাহজাহান কবির, রসুলপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ধামতি ইউনিয়ন ছাত্রদর সাধারন সম্পাদক আব্দুল আউয়াল, ফতেহাবাদ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রুহুল আমিন, মোহনপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জহিরুল ইসলাম প্রমূখ।








