জাতীয় দলের মোড়কে লাল দলের বড় পরাজয়
প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » জাতীয় দলের মোড়কে লাল দলের বড় পরাজয়
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ভারত সফরে যাওয়ার আগে নিজেদের মধ্যকার প্রথম প্রস্তুতি ম্যাচটা ভালো কাটল না জাতীয় দলের মোড়কে গড়া লাল দলের। অন্য জাতীয় ক্রিকেটারদের নিয়ে গড়া সবুজ দলের কাছে তারা হেরে গিয়েছে ৫০ রানের বড় ব্যবধানে।
ইয়াসির রাব্বির ২১ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংসে সবুজ দল করেছিল ৯ উইকেটে ১৪৩ রান। কিন্তু পুরো ২০ ওভারই খেলতে পারেনি লাল দল। অলআউট হয়েছে ১৭.৪ ওভারে, স্কোরবোর্ডে উঠেছে মাত্র ৯৩ রান।
লক্ষ্যটা ১৪৪ রানের। সাদামাটা এই লক্ষ্যের পিছু ধেয়ে ০ রানেই ভাঙে লাল দলের উদ্বোধনী জুটি। প্রথম বলেই রান আউটের শিকার সৌম্য সরকার। ননস্ট্রাইক এন্ড থেকে সিঙ্গেলস নিতে গিয়ে রান আউটের শিকার হয়ে ০ রানে সাজঘরে এ বাঁহাতি ওপেনার।
তিন নম্বরে নেমে মাত্র ৮ রানে (৫ বলে) আউট হয়েছেন আফিফ হোসেন ধ্রুব। অফস্পিনার মেহেদি হাসান মিরাজকে ছক্কা হাঁকানোর ঠিক পরের বলে তুলে মারতে গিয়ে নাইম শেখের হাতে ধরা পড়ে সাজঘরে ফেরেন আফিফ।








