সুইজারল্যান্ড ও আবুধাবি সফরে যাচ্ছেন শিল্পমন্ত্রী

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » সুইজারল্যান্ড ও আবুধাবি সফরে যাচ্ছেন শিল্পমন্ত্রী

Nurol mojidপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: খাদ্য শিল্পের উন্নত প্রযুক্তি ও গবেষণাগার পরিদর্শনের জন্য সুইজারল্যান্ড সফরে যাচ্ছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি। সোমবার (২৮ অক্টোবর) সকালে তিনি সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

চারদিনের সুইজারল্যান্ড সফরে তিনি খাদ্য প্রক্রিয়াজাতকরণে ১৫৩ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রতিষ্ঠান নেসলের প্রধান কার্যালয় এবং গবেষণাকেন্দ্র পরিদর্শন করবেন। এছাড়া তিনি বাংলাদেশের খাদ্য শিল্পের মানোন্নয়ন ও প্রযুক্তি স্থানান্তরে দ্বিপাক্ষিক সহায়তার উপায় নিয়ে নেসলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।

শিল্পমন্ত্রী আগামী ৩১ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির উদ্দেশে সুইজারল্যান্ড ত্যাগ করবেন। তিনি ২-৪ নভেম্বর আবুধাবির এমিরেটস প্যালেস হোটেলে অনুষ্ঠিতব্য স্বল্পোন্নত দেশগুলোর মন্ত্রী পর্যায়ের অষ্টম সম্মেলনে অংশ নেবেন।

তিনি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও ইনোভেশন ইন পার্টনারশিপস অ্যান্ড ফান্ড মোবিলাইজেশন শীর্ষক উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় অংশ নেবেন।

এছাড়া তিনি একই স্থানে জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থার (ইউনিডো) সাধারণ সম্মেলনের ১৮তম অধিবেশনে যোগ দেবেন। তিনি এ অধিবেশন উপলক্ষে আয়োজিত ‘লিঙ্গসমতা ও নারী ক্ষমতায়ন’ এবং অন্তর্ভুক্তিমূলক শিল্পের ভবিষ্যৎ শীর্ষক দুটি প্যানেল আলোচনায় অংশ নেবেন।

এসব প্যানেল আলোচনায় তিনি লিঙ্গবৈষম্য দূরীকরণ, নারীর ক্ষমতায়ন এবং অন্তর্ভুক্তিমূলক শিল্পায়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ সরকার গৃহীত উদ্যোগ ও কৌশলগুলো তুলে ধরবেন। শিল্পমন্ত্রী আগামী ৫ নভেম্বর দেশে ফিরবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০