৬ সদস্যের আইপিও রিভিউ টিম গঠন করেছে ডিএসই

প্রচ্ছদ » Uncategorized » ৬ সদস্যের আইপিও রিভিউ টিম গঠন করেছে ডিএসই

dseপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজার স্বচ্ছ ও ভালো কোম্পানি আনয়নের লক্ষ্যে ৬ সদস্যের আইপিও রিভিউ টিম গঠন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনের পরামর্শে এ টিম গঠন করা হয়েছে। ডিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়।

আজ সোমবার ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় ৬ সদস্যের এই টিম গঠন করা হয়।

ডিএসইর স্বতন্ত্র পরিচালক অধ্যাপক ড. মো. মাসুদুর রহমানকে প্রধান করে গঠিত টিমের অন্য সদস্যরা হলেন- ডিএসইর পরিচালক বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া, ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তাফিজুর রহমান, মিনহাজ মান্নান ইমন, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মতিন পাটোয়ারী। কমিটির সদস্য সচিব করা হয়েছে লিস্টিং বিভাগের প্রধানকে।

প্রসপেক্টাস রিভিউ করার জন্য বিভিন্ন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট প্রতিষ্ঠান ও আর্থিক বিশ্লেষক এমন ১০ থেকে ১৫ জনকে নিয়ে একটি টিম গঠন করা হবে। যাদের মধ্য থেকে প্রত্যেকটি আইপিও’র প্রসপেক্টাস যাছাই করার জন্য রিভিউ কমিটির সঙ্গে ২ থেকে ৩ জনকে যুক্ত করা হবে। অর্থাৎ রিভিউ কমিটির ৫ জন ও ১০ থেকে ১৫ জনের টিম থেকে ২ থেকে ৩ জন নিয়ে একটি গঠিত ৭ থেকে ৮ জনের টিম প্রসপেক্টাস যাছাই-বাছাই করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০