অবশেষে নিষেধাজ্ঞার ব্যাপারে মুখ খুললেন সাকিব

প্রচ্ছদ » Uncategorized » অবশেষে নিষেধাজ্ঞার ব্যাপারে মুখ খুললেন সাকিব

Sakibপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: গত মঙ্গলবার সন্ধ্যায় জুয়াড়িদের প্রস্তাব গোপন রাখার অপরাধে দুই বছরের জন্য নিষিদ্ধ হন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। তবে আকসুকে তদন্ত কাজে সহায়তা করায় তার শাস্তি এক বছর কমিয়ে এনেছে আইসিসি। যার ফলে এক বছর শাস্তি ভোগ করেই মাঠে ফিরতে পারবেন সাকিব।

শাস্তির খবর আইসিসির জানানো সংবাদ বিজ্ঞপ্তিতে ইংরেজি হরফে লেখা ছিল সাকিবের নিজের কথাও। যেখানে নিজের অপরাধ স্বীকার করে নেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। এই সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশের ঘণ্টাখানেক পর বিসিবি লাউঞ্জে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমে একই কথাগুলো বাংলায় বলে যান সাকিব।

তখন তাকে উপস্থিত সাংবাদিকরা প্রশ্ন করতে চাইলেও সাফ জানিয়ে দেন এখন কোনো প্রশ্নের উত্তর দিতে চান না। শুধু সেদিনই নয়। সাকিব চুপ ছিলেন পুরো তিনদিন। অবশেষে শুক্রবার মধ্যরাতে নিজের ফেসবুক পেজের মাধ্যমে মুখ খুলেন তিনি।

পাঠকদের জন্য হুবহু সাকিবের সেই ফেসবুক পোস্ট তুলে ধরা হলো:

‘আমার সকল ভক্ত ও শুভানুধ্যায়ীদের উদ্দেশ্যে, শুরুতেই আমি বলতে চাই আপনার নিঃশর্ত ভালোবাসা ও অকুন্ঠ সমর্থনে আমি সত্যিই আবেগাপ্লুত। বিশেষ করে গত কয়েকটা দিন আমার এবং আমার পরিবারের জন্য খুবই কঠিন ছিল। এই কয়েকদিনে আমি আরও ভালোভাবে বুঝতে পেরেছি যে নিজ দেশের প্রতিনিধিত্ব করা আসলে কতটা গর্বের।

এ বিষয়ে আমি আমার সকল সমর্থকদের বলবো ধৈর্য ধারণ করুন। বিশেষ করে যারা আমার ওপর আসা নিষেধাজ্ঞার কারণে ক্ষুদ্ধ হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০