সুহৃদ ইন্ডাষ্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
প্রচ্ছদ » Breaking News || Slider || খেলা » সুহৃদ ইন্ডাষ্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত সুহৃদ ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের পরিচালনা পষর্দ ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। আজ অনুষ্ঠিত কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গেছে, সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৩৮ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.৩৭ টাকা। অর্থাৎ কোম্পানিটির ইপিএস বেড়েছে সাড়ে তিনগুনের বেশি। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.০১ টাকা (নেগেটিভ) এবং শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১২.২১ টাকা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩০ ডিসেম্বর, সকাল ১১টায়,মেঘেরছায়া কনভেনশন হল,বিমিলি,কোনাবাড়ি, গাজীপুরে অনুষ্ঠিত হবে। এজিএম সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ নভেম্বর।








