ডিজিটাল ক্যাম্পেইনে ৩ পুরস্কার পেল ওঅ্যান্ডজেড সলিউশনস

প্রচ্ছদ » Uncategorized » ডিজিটাল ক্যাম্পেইনে ৩ পুরস্কার পেল ওঅ্যান্ডজেড সলিউশনস

pranপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: এ বছরের শ্রেষ্ঠ ডিজিটাল ক্যাম্পেইনের জন্য ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে তিনটি পুরস্কার পেয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের ডিজিটাল মিডিয়া এজেন্সি ওঅ্যান্ডজেড সলিউশনস। তিনটিতেই ব্রোঞ্জ পদক পেয়েছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে দুটিতে এককভাবে এবং একটিতে যৌথভাবে এই ব্রোঞ্জ পদক লাভ করে ওঅ্যান্ডজেড সলিউশনস।

শনিবার (২ নভেম্বর) রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এই পুরস্কার দেয়া হয়। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে আয়োজিত এ ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডের পরিবেশনায় ছিল মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ।

আয়োজক সূত্র জানায়, মোট ১৬টি ক্যাটাগরির অধীনে গ্রাঁপ্রি, গোল্ড, সিল্ভার এবং ব্রোঞ্জ– এই ৪টি র‍্যাংকে এ বছরের শ্রেষ্ঠ ডিজিটাল ক্যাম্পেইনগুলোকে পুরস্কার দেয়া হয়। পুরস্কারের জন্য এ বছর ৫০০টির বেশি মনোনয়নপত্র জমা পড়ে। তাদের মধ্যে ৭৯টি প্রতিষ্ঠানকে ডিজিটাল মার্কেটিংয়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিজয়ী করা হয়। এই ৭৯ বিজয়ীর মধ্যে একটি প্রতিষ্ঠানকে গ্রাঁপ্রি পদক, ১২টিকে স্বর্ণপদক, ১৬টিকে রৌপ্য পদক এবং ৫০টিকে ব্রোঞ্জ পদক প্রদান করা হয়।

বিচারিক কার্যক্রম সম্পর্কে আলোকপাত করেছেন এবারের ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডের জুরি প্রেসিডেন্ট, টিজিএইচ কালেক্টিভের প্রতিষ্ঠাতা ও জিসিসিও এবং এশিয়া প্যাসিফিক গ্লোবাল অ্যাডভাইজরির ক্রিয়েটিভ চেঞ্জ ক্যাটালিস্ট টে গুয়ান হিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০