ইজিএমের তারিখ পরিবর্তন করেছে সুহৃদ ইন্ডাস্ট্রিজ
প্রচ্ছদ » Uncategorized » ইজিএমের তারিখ পরিবর্তন করেছে সুহৃদ ইন্ডাস্ট্রিজ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সুহৃদ ইন্ডাস্ট্রিজ বিশেষ সাধারণ সভার (ইজিএম) তারিখ ও সময় পরিবর্তন করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির সপ্তম ইজিএম আগামী ৩০ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। এছাড়া ইজিএমের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।
এর আগে সুহৃদ ইন্ডাস্ট্রিজ আগামী ৫ নভেম্বর ইজিএম অনুষ্ঠান করার ঘোষণা দিয়েছিল।
প্রসঙ্গত, কোম্পানিটি অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা থেকে ১৫০ কোটি টাকায় উন্নীত করবে। একারণে শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে ইজিএম আহ্বান করেছে।








