রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যাক, এটা ফখরুলরা চান না : তথ্যমন্ত্রী
প্রচ্ছদ » জাতীয় » রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যাক, এটা ফখরুলরা চান না : তথ্যমন্ত্রী
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: রোহিঙ্গারা নিজ দেশ মিয়ানমারে ফিরে যাক, এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীররা চান না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, রোহিঙ্গারা থাকলে তাদের সুবিধা। কারণ রোহিঙ্গারা থাকলে তাদের নিয়ে তারা রাজনীতি করতে পারবে। রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের বিরোধিতা করে বিভিন্ন এনজিওগুলো। তাদের চিহ্নিত করা হয়েছে বলেও জানান তিনি।
সোমবার (৪ নভেম্বর) সচিবালয়ে তথ্যমন্ত্রীর দফতরে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তথ্যমন্ত্রী। এ সময় রোহিঙ্গাদের ভাসানচরে স্থান্তরের বিষয়টি বাংলাদেশের নীতিবিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগীর। এ বিষয়ে মতামত কী জানতে চাইলে তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘ভাসানচরে রোহিঙ্গাদের নিয়ে অত্যন্ত সুন্দরভাবে তাদের জন্য বাসস্থান তৈরি করা হয়েছে। পাশাপাশি সকল নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সেনাবাহিনী ও নৌবাহিনীর তত্ত্বাবধানে সেখানে কাজ করা হচ্ছে।’
তিনি বলেন, রোহিঙ্গাদের ভাসানচরে স্থান্তরের বিরোধিতা করে এনজিওগুলো। কারণ রোহিঙ্গারা চলে গেলে তাদের অনেক অসুবিধা হবে। আমরা সে সমস্ত এনজিওগুলোকে চিহ্নিত করতে পেড়েছি।








