স্মিথের দ্বিতীয় বিয়ে

প্রচ্ছদ » Uncategorized » স্মিথের দ্বিতীয় বিয়ে

smithপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: আবারও বিয়ের পিঁড়িতে বসলেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ। শনিবার রমি লানফ্রাঞ্চির সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন ৩৮ বছর বয়সী সাবেক এই ব্যাটসম্যান। আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি ছবি পোস্ট করে বিয়ের খবরটি নিশ্চিত করেছেন স্মিথ নিজেই।

২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যান স্মিথ। তাকে দক্ষিণ আফ্রিকার সর্বকালের সেরা অধিনায়ক এবং ব্যাটসম্যানদের একজন ধরা হয়। বিয়ের ছবি টুইটারে দিয়ে তিনি লিখেছেন, ‘২ নভেম্বর ছিল অবিশ্বাস্য এক দিন।’

স্মিথের প্রথম স্ত্রী মরগান ডিনে ছিলেন একজন আইরিশ পপ গায়িকা। ২০১৪ সালেই দুজনের বিবাহবিচ্ছেদ হয়। প্রথম স্ত্রীর ঘরে স্মিথের দুই সন্তান-৭ বছর বয়সী ক্যাডেন্স আর ৬ বছর বয়সী কার্টার। দ্বিতীয় স্ত্রী রমিরও ২ বছরের এক ছেলে আছে, নাম-সেবাস্তিয়ান।

গত বছরই রমির সঙ্গে বাগদান হয় স্মিথের। এ বছর বিয়ের আনুষ্ঠানিকতা সেরে জানালেন সবাইকে। শুধু টুইটারে নয়, বিয়ের ছবিটি স্মিথ শেয়ার করেছেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও। যেখানে তাদের প্রায় ২ লাখ ৩৯ হাজার ফলোয়ার তাতে যুক্ত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০