ইস্টার্ণ লুব্রিকেন্টসের লভ্যাংশ ঘোষণা
প্রচ্ছদ » Breaking News || Slider || বাজার বিশ্লেষন » ইস্টার্ণ লুব্রিকেন্টসের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ণ লুব্রিকেন্টস গত ৩০ জুন ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সর্বশেষ অর্থবছরে (২০১৮-২০১৯) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ২৩ টাকা ৪৫ পয়সা।
আগামী ৮ ফেব্রয়ারি কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ ডিসেম্বর।








