বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রচ্ছদ » Uncategorized » বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

pm bplপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: জমজমাট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আয়োজনটি হতে যাচ্ছে সম্পূর্ণ ভিন্নভাবে। কোনো ফ্রাঞ্চাইজি থাকছে না। বিপিএলের আয়োজন এবং দল ব্যবস্থাপনা সম্পূর্ণটাই করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে এবারের বিপিএলের নাম দেয়া হয়েছে, ‘বঙ্গবন্ধু’ বিপিএল।

সেই বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন ঘোষণা করবেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জাগো নিউজকে নিশ্চিত করেছেন এ তথ্য।

আগেই সংবাদ প্রকাশ করা হয়েছে যে, বিপিএল ৫ দিন পিছিয়ে যাচ্ছে। ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিপিএলের উদ্বোধন। ৬ ডিসেম্বর শুরু হওয়ার কথা বিপিএলের সপ্তম আসর।

কিন্তু নানা কারণে, ৫ দিন পিছিয়ে যাচ্ছে বিপিএলের উদ্বোধন এবং শুরুর তারিখ। ৩ ডিসেম্বরের পরিবর্তে বিপিএলের উদ্বোধন হবে ৮ ডিসেম্বর। আর টুর্নামেন্ট শুরু হতে পারে ১১ কিংবা ১২ ডিসেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০