লেনদেনের প্রথম দিন থেকেই সার্কিট ব্রেকার

প্রচ্ছদ » রাজনীতি » লেনদেনের প্রথম দিন থেকেই সার্কিট ব্রেকার

bsecপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে জয়ী বিনিয়োগকারীরা কোম্পানির শেয়ার লেনদেনের শুরুতে বেশ ভালো দর পায়। যে কারণে আইপিও’র প্রতি সাধারণ মানুষের একটি বিশেষ ঝোঁক কাজ করে। কিন্তু আর সেই সুযোগ পাচ্ছেন না আইপিও জয়ীরা। এখন থেকে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত নতুন শেয়ার বা সিকিউরিটিজ লেনদেনের শুরুর দিন থেকে সার্কিট ব্রেকার কার্যকর হবে। আজ অনুষ্ঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭০৪তম নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লেনদেনের প্রথম দিকে নতুন তালিকাভুক্ত শেয়ারের উচ্চমূল্য থাকায় এনআরবি কোটাসহ লটারিতে প্রাপ্ত বিনিয়োগকারীগণ প্রাথমিক শেয়ারসমূহে উচ্চমূল্যে বিক্রি করে বাজার থেকে বেরিয়ে যান। পরবর্তীতে নতুন তালিকাভুক্ত শেয়ার তার প্রথম দিনের উচ্চ মূল্য ধরে রাখতে পারেন না। ফলে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয় ও সূচকের ওপর ঋণাত্মক প্রভাব পড়ে এবং বাজার তার স্বাভাবিক গতি হারায়।

এমতাবস্থায় ডিএসই’র প্রস্তাবনার প্রেক্ষিতে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত নতুন শেয়ার বা সিকিউরিটিজ লেনদেনের শুরুর দিন থেকে সার্কিট ব্রেকারের আওতায় থাকবে। প্রথম দিন ইস্যুমূল্যে ৫০% এবং দ্বিতীয় দিন (লেনদেনকৃত শেয়ারের রেফারেন্স মূল্য/বিগত দিনের সমাপ্ত মূল্য/ সমন্বিত প্রারম্ভিক মূল্য) এর ওপর ৫০% হারে সার্কিট ব্রেকার প্রযোজ্য হবে। পরবর্তীতে তৃতীয় লেনদেনের তারিখ হতে স্বাভাবিক হারে সার্কিট ব্রেকার প্রযোজ্য হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০