ইস্টার্ণ কেবলসের লভ্যাংশ ঘোষণা
প্রচ্ছদ » Uncategorized » ইস্টার্ণ কেবলসের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ণ কেবলস গত ৩০ জুন ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সর্বশেষ অর্থবছরে (২০১৮-২০১৯) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) করেছে ৪ টাকা ৭২ পয়সা। এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য দাড়িয়েছে ২২ টাকা ০৭ পয়সা।
আগামী ৮ ফেব্রুয়ারি কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ ডিসেম্বর।








