ডেমরায় বড় ভাইকে হত্যা করল ছোট ভাই

প্রচ্ছদ » Uncategorized » ডেমরায় বড় ভাইকে হত্যা করল ছোট ভাই

kupiye hottaপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: রাজধানীর ডেমরায় ছুরিকাঘাত করে কবির হোসেন নামে একজনকে হত্যা করেছে তার আপন ছোট ভাই সবুজ (২০)।

মঙ্গলবার রাতে ডেমরার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় কবিরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে মধ্যরাতে তার মৃত্যু হয়।

জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া।

ঢামেক সূত্র জানায়, নিহত কবির হোসেন পেশায় রিকশাচালক। আর সবুজ গুলিস্তানে একটি দোকানে চাকরি করেন। তাদের বাবার নাম আতাউর। ডেমরার গলাকাটা ব্রিজের পাশে মহিলা মাদরাসার সামনের রাস্তায় দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে কবিরকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন সবুজ।

এ ঘটনার সবুজকে আটক করেছে ডেমরা থানা পুলিশ।

ইন্সপেক্টর বাচ্চু জানান, ময়নাতদন্তের জন্য কবিরের মরদেহ ঢামেক মর্গে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০