৩২ কোম্পানির স্পটের তারিখ পরিবর্তন

প্রচ্ছদ » রাজনীতি » ৩২ কোম্পানির স্পটের তারিখ পরিবর্তন

spotপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩২ কোম্পানি রেকর্ড ও স্পট মার্কেটে লেনদেনের তারিখ পরিবর্তন করেছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সিদ্ধান্ত অনুযায়ী ৭ ও ১১ নভেম্বর এই দুই দিন স্পট মার্কেটে কোন লেনদেন হবে না। তাই কোম্পানিগুলোর রেকর্ড তারিখ পরিবর্তন করা হয়েছে।

কোম্পানিগুলো হচ্ছে- সোনারগাঁ টেক্সটাইল, উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি, আরামিট সিমেন্ট, গোল্ডেন সন, বিডি থাই অ্যালুমিনিয়াম, আইটিসি, এমজেএলবিডি, ম্যারিকো বাংলাদেশ, মালেক স্পিনিং মিলস লিমিটেড, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, অ্যাপেক্স ফুডস, অ্যাপেক্স পিস্পনিং, বিডি অটোকার্স, দুলামিয়া কটন, জেনারেশন নেক্সট ফ্যাশন, ইনটেক লিমিটেড, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস, জুট স্পিনার্স, খান ব্রাদার্স, মেঘনা কনডেন্স মিল্ক, মেঘনা পেট, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, রেনউইক যজ্ঞেশ্বর, আর.এন স্পিনিং, স্যালভো কেমিক্যাল, শ্যামপুর সুগার, জাহিন টেক্সটাইল, জিলবাংলা সুগার মিলস, আল-হাজ্ব টেক্সটাইল, আজিজ পাইপস, কে অ্যান্ড কিউ এবং মুন্নু সিরামি লিমিটেড।

জানা গেছে, আগামী ১১ নভেম্বর সোমবার স্টক এক্সচেঞ্জে ক্লিয়ারিং এবং সেটেলমেন্ট কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া আগামী ৭ ও ১১ নভেম্বর এই দুই দিন স্পট মার্কেটে কোন লেনদেন হবে না। গতকাল ৬ নভেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০