ঈদে মিলাদুন্নবী (সা.) বিশ্ব মুসলিমের গুরুত্বপূর্ণ দিন : ফখরুল

প্রচ্ছদ » Uncategorized » ঈদে মিলাদুন্নবী (সা.) বিশ্ব মুসলিমের গুরুত্বপূর্ণ দিন : ফখরুল

fakrulপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) দিনটি সমগ্র বিশ্বের মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। বিশ্বমানবের নিকট এক আলোকিত বিস্ময় হজরত মোহাম্মদ (সা.)।

শনিবার (০৯ নভেম্বর) ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেওয়া বাণীতে তিনি এসব কথা বলেন।

মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাসুল (সা.) প্রেরিত হয়েছিলেন সমগ্র পৃথিবীর জন্য আল্লাহর রহমত হিসেবে। পরম সত্যের সন্ধানে নিজেকে নিয়োজিত রেখে তিনি ৪০ বছর বয়সে নবুয়াত লাভ করেন। কঠোর সংগ্রামের মধ্যে দিয়ে তিনি তাওহিদের বাণী সারাবিশ্বে ছড়িয়ে দেন। অনন্য সাধারণ ব্যক্তিত্ব, অনুপম আচরণ, সৃষ্টির প্রতি অগাধ প্রেম ও ভালোবাসা, অতুলনীয় বিশ্বস্ততা, সীমাহীন দয়া ও ক্ষমার জন্য তিনি মানবজাতির এক অনুকরণীয় আদর্শ।
ksrm

তিনি বলেন, আল্লাহ তাআলা পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন মহানবী (সা.) ওপর অবতীর্ণ করেন, যা মানবজাতির পূর্ণাঙ্গ জীবনবিধান হিসেবে ইহলৌকিক ও পরলৌকিক মুক্তির যাবতীয় নির্দেশাবলি অনুসরণের মাধ্যমে মানুষকে পরিপূর্ণ ও মর্যাদাশীল করে তোলে। আমরা যেন সবাই নিজেদের জীবনে তার আদর্শ ও কর্মজীবন অনুসরণ করে সত্যিকার মুমিন-মুসলমান হিসেবে নিজেদের গড়ে তুলতে পারি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মোনাজাত করি। আমি শেষ নবী সাইয়েদুল মুরসালিন হজরত মুহাম্মদ (সা.) এর প্রতি সালাম জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০