নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে বাস, মা-মেয়েসহ নিহত ৩

প্রচ্ছদ » Uncategorized » নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে বাস, মা-মেয়েসহ নিহত ৩

Road accident পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক:সিলেট-জকিগঞ্জ সড়কে দ্রুতগতির যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে পড়ে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২৫ জন। আহতদের মধ্যে অন্তত ১০ জনজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জকিগঞ্জ ইউনিয়নের হাইল ইসলামপুর গ্রামের সাবুদ্দিনের স্ত্রী নাসিমা আক্তার (২২), তার শিশু কন্যা রুহেনা বেগম (২), মানিকপুর গ্রামের আব্দুল কুদ্দুসের স্ত্রী নুরজাহান বেগম (৫০)। আহতদের পরিচয় পাওয়া যায়নি।

তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল্লাহ আল মেহেদী।

জানা গেছে, সিলেট থেকে জকিগঞ্জগামী (সিলেট-জ- ১১০৪৫২) বাসটি বাবুর বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ধানক্ষেতে পড়ে যায়। খবর পেয়ে আহতদের জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় পুলিশ ও ফায়ার সার্ভিস।

জকিগঞ্জ থানা পুলিশের ওসি মীর মো. আব্দুন নাসের বলেন, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত ১২ জনকে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০