বুলবুলের আঘাতের পূর্বে জন্ম, নাম রাখা হলো ‘বুলবুলি’

প্রচ্ছদ » Uncategorized » বুলবুলের আঘাতের পূর্বে জন্ম, নাম রাখা হলো ‘বুলবুলি’

kholna bubuliপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতের পূর্বে উপকূলের কলাপাড়া উপজেলার নীলগঞ্জ এলাকায় জন্ম হয়েছে এক কন্যা শিশুর। দুর্যোগের মধ্যে জন্ম হওয়ায় সাইক্লোনের নাম অনুসারে ওই বাচ্চাটির নাম রাখা হয়েছে ‘বুলবুলি’।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আবাসনে মা হুমায়রা বেগমের কোল জুড়ে শনিবার দুপুরে এসেছে ফুটফুটে এ কন্যা সন্তান। মা ও নবজাতক ভালো আছে। তারা কলাপাড়া পৌর শহরের মংগলসুখ সড়ক এলাকার এক শিক্ষকের বাড়িতে আশ্রয়ে আছেন।

বুলবুলির বাবা আবুল কালাম পেশায় একজন ডেকোরেটর শ্রমিক। আবুল কালামের কাছে এ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা গরিব মানুষ। দিন আনি দিন খাই।

মোর কষ্টের মধ্যেও আইজগো বইন্যার দিন মাইয়াডার জন্মের খবরে খুব খুশি হইছি। মাইয়াডার লাইগ্যা সবাই দোয়া করবেন। ’
নীলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেলা পারভীন বলেন, আবাসনে এক মা কন্যা সন্তান প্রসবের খবর পেয়েই সেখানে ছুটে যাই। গিয়ে দেখি আবাসনের ভাঙা ঘর। নেই তেমন সুব্যবস্থা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঘরটি আরো নড়বড়ে হয়ে পড়েছে। এ অবস্থায় মা-মেয়ের নিরাপত্তার কথা চিন্তা করে তাদের নিজ বাড়িতে এনে আশ্রয় দিয়েছি। ’

নাম রাখার প্রসঙ্গে প্রধান শিক্ষক বলেন, ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এ উপকূলের ওপর দিয়ে বয়ে যাবে বলে শোনা যাচ্ছে। সে কারণে ঝড়ের সঙ্গে মিল রেখে ওর মায়ের সঙ্গে আলাপ করে নামটি রাখি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০