রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

প্রচ্ছদ » Uncategorized » রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

road-acciপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৮ জন। রোববার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর দমদমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বড়দরগা হাইওয়ে পুলিশের ইনচার্জ মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রংপুর থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক আসা অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের অন্তত ২৯ যাত্রী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তি মারা যান। তবে তার নাম জানা যায়নি।

মোয়াজ্জেম হোসেন আরও জানান, বাস দুটিকে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০