নাতিকে কোলে নিয়ে হাজির ডিপজল

প্রচ্ছদ » Breaking News || Slider || জাতীয় » নাতিকে কোলে নিয়ে হাজির ডিপজল

dipjolপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকাই সিনেমার অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের মেয়ে ওলিজা মনোয়ার মা হয়েছেন। প্রথমবারের মতো নানা হয়েছেন ডিপজল। নাতিকে কোলে নিয়ে সোশ্যাল মিডিয়ায় দেখা দিলেন তিনি।

সম্প্রতি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন ওলিজা। নবজাতকের নাম রাখা হয়েছে ওলসায় রাহমান। জানা গেছে, পুত্র ও মা দুজনই সুস্থ আছেন।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের সঙ্গে নিজের ছবি প্রকাশ করেছেন ওলিজা মনোয়ার। আরও একটা ছবিতে দেখা যাচ্ছে ডিপজল তার নাতিকে কোলে নিয়ে আছেন। নানা নাতি একে অপরের দিকে তাকিয়ে আছে। ছবিতে হাস্যোজ্বল মুখে দেখা যাচ্ছে ওলিজার স্বামীকেও।

গত বছরের জুনে মেয়ের বিয়ে দেন ডিপজল। ওলিজার স্বামীর নাম অর্পণ। তিনি পেশায় ব্যবসায়ী। পারিবারিকভাবে এ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তারপর গত বছর ২৮ জুন বড় আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

ওলিজা মনোয়ার বিদেশ থেকে চলচ্চিত্র, টেলিভিশন, থিয়েটার আর প্রসথেটিক মেকআপের ওপর উচ্চতর ডিগ্রি নিয়ে দেশে ফিরেই একটি চলচ্চিত্র নির্মাণে হাত দিয়েছিলেন।

ওলিজার বিয়ের পর ডিপজল বেশ কিছুদিন অসুস্থ ছিলেন। সিনেমাটির কাজ এ কারণেই বন্ধ ছিল। ঢাকায় ‘ওলিজা মনোয়ার লন্ডন মেকওভার স্টুডিও’ নামে ওলিজার একটি প্রতিষ্ঠান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০