আবরারের মৃত্যু : তদন্ত প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে

প্রচ্ছদ » Uncategorized » আবরারের মৃত্যু : তদন্ত প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে

abrarপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাঈমুল আবরারের মৃত্যুর ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। সোমবার এই প্রতিবেদন জমা দেয়া হয়।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘নিয়ম অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়েছে। এর আগে, তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।’

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ভবিষ্যতে যেকোনো প্রতিষ্ঠান প্রাঙ্গণে অনুষ্ঠান করতে চাইলে- বিদ্যুৎ, ফায়ার সার্ভিস ও পুলিশ থেকে ছাড়পত্র নিতে হবে। এই সুপারিশসহ ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে পাঁচটি সুপারিশ করা হয়েছে।

গত ১ নভেম্বর বিকেলে কলেজ ক্যাম্পাসে কিশোর আলোর একটি অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রতিষ্ঠানটির নবম শ্রেণির দিবাশাখার শিক্ষার্থী নাইমুল আবরার রাহাত মারা যান। এ ঘটনায় আয়োজকদের অব্যবস্থাপনাকে দায়ী করেন শিক্ষার্থীরা।

আবরারের সহপাঠীদের দাবি, ঘটনা চেপে রেখে আবরারকে কলেজের পাশের কোনো হাসপাতালে না নিয়ে মহাখালীর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার খবর গোপন করে অনুষ্ঠান চালিয়ে যাওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০