ট্রেন দুর্ঘটনায় আহত শিশুকে নিয়ে আসিফের পোস্ট ভাইরাল

প্রচ্ছদ » জাতীয় » ট্রেন দুর্ঘটনায় আহত শিশুকে নিয়ে আসিফের পোস্ট ভাইরাল

trin asifপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার ভোর রাত পৌনে ৩টার দিকে কসবা উপজেলার ঢাকা-চট্টগ্রাম রেলপথের মন্দবাগ রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ট্রেন যাত্রী মারা যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় শতাধিক যাত্রী আহত হয়েছেন।

ট্রেন দুর্ঘটনা নিয়ে কণ্ঠশিল্পী আসিফ আকবর শোক প্রকাশ করে দুর্ঘটনায় আহত একটি শিশুর ছবি পোস্ট করে তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন। আহত শিশুটি তার বাবা-মায়ের সন্ধান পাচ্ছে না জানিয়ে তিনি মেয়েটির পরিবারের সন্ধান পেতে ওই ছবিটি সবাইকে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। আসিফ আকবরের ফেসবুক পোস্টটি তুলে ধরা হল –

‘এই বাচ্চাটি গতরাত ৩টায় তুর্ণা নিশীথা ও উদয়ন এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার সময় আহত অবস্থায় উদয়ন এক্সপ্রেসে ছিলো। মেয়েটির মা বাবা বা কোনো অভিভাবকের সন্ধান পাওয়া যায়নি। মেয়েটি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হসপিটালে চিকিৎসাধীন আছে। দয়া করে ছবিটি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিন এবং বাচ্চাটির পরিবারের সন্ধান পেতে সহায়তা করুন। উল্লেখ্য ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী ‘তুর্ণা নিশীথা’র সঙ্গে সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখে যাত্রা করা ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেনের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ। (ফেসবুক থেকে সংগৃহীত )

আমরা শোকাহত …’

(কণ্ঠশিল্পী আসিফ আকবরের ফেসবুক পেজ থেকে সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০