অতিরিক্ত ডিআইজি আবিদ হোসেনকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন আইজিপি
প্রচ্ছদ » Uncategorized » অতিরিক্ত ডিআইজি আবিদ হোসেনকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন আইজিপি
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সম্প্রতি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়া ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার) কে
র্যাংক ব্যাজ পরিয়ে দেন আইজিপি জাবেদ পাটোয়ারী।
আজ বুধবার পুলিশ হেডকোয়ার্টারে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়া সকলকে ফুল দিয়ে বরন করে র্যাংক ব্যাজ পরিয়ে দেন আইজিপি। এসময় পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত ২৮ অক্টোবর সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়।
উল্লেখ্য, গত বছর ২০১৮ সালের ০১ আগষ্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে কুমিল্লার এসপি শাহ আবিদ হোসেনকে ময়মনসিংহ বদলি করা হয়। ময়মনসিংহের দায়িত্ব নিয়েই পুলিশ সুপার কুমিল্লার ন্যায় তার পুলিশী দায়িত্ব পালনের মাধ্যমে ময়মনসিংহের মাদক,সন্ত্রাস,ছিনতাই,চাদাবাজ সহ সকল অপরাধ নির্মুল করে ময়মনসিংহবাসীর শতভাগ নিরাপত্বা নিশ্চিত করে পুলিশের সুনাম ধরে রাখতে সক্ষম হয়েছেন। বেশ কয়েকটি চাঞ্চল্যকর ঘটনার মুখামুখি হয়েছেন এবং সব গুলোতে সফলতা অর্জন করতে সক্ষম হয়েছেন।








