রেলের টেন্ডার নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত

প্রচ্ছদ » Uncategorized » রেলের টেন্ডার নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত

Rajshahi jobolig পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: রাজশাহীতে রেলওয়ের টেন্ডার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ফয়সাল হোসেন রাসেল নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন।

বুধবার (১৩ নভেম্বর) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত রাসেল বোয়ালিয়া থানা আওয়ামী লীগের (পূর্ব) সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন রাজার ছোট ভাই। একই ঘটনায় আনোয়ার হোসেন রাজাকেও ছুরিকাঘাত করা হয়েছে। আহত হয়েছেন সোনা নামের আরেক আওয়ামী লীগ কর্মী।

এর আগে দুপুরে পশ্চিমাঞ্চল রেলওয়ের সদর দপ্তরের কাছে রাস্তার পাশে আওয়ামী লীগ ও সৈনিক লীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ছুরিকাঘাতে পাঁচজন আহত হন। এর মধ্যে গুরুতর আহত তিনজনকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয়রা জানায়, রেলওয়ে ভবনের টেন্ডার নিয়ন্ত্রণ নিয়ে আওয়ামী লীগ নেতা রাজা ও মহানগর সৈনিক লীগের সাধারণ সম্পাদক সুজন আলীর মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে বুধবার দুপুরে রেলওয়ে ভবনের সামনে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

নগরীর চন্দ্রিমা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. গোলাম মোস্তফা বলেন, সংঘর্ষে আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। পরে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।

ওসি আরও বলেন, এর আগে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখান থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০