সেকেন্ডারি মার্কেট এবং আইপিওতে নতুন সার্কিট ব্রেকার

প্রচ্ছদ » Uncategorized » সেকেন্ডারি মার্কেট এবং আইপিওতে নতুন সার্কিট ব্রেকার

bsecপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে চালু করা হবে নতুন সার্কিট ব্রেকার। সেকেন্ডারি এবং প্রাইমারি মার্কেটের (আইপিও) জন্য নতুন সার্কিট ব্রেকার নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৃহস্পতিবার এ বিষয়ে এক নির্দেশনা জারি করে বিএসইসি।

পুঁজিবাজারে শেয়ার দর কত পর্যন্ত বাড়তে পারবে বা কমতে পারবে তার একটি লিমিট দেওয়া হয়ে, আর এই লিমিটকে সার্কিট ব্রেকার বলে।

সূত্র মতে, নতুন নিয়ম অনুযায়ী সার্কিট ব্রেকার দেওয়ার জন্য ঢাকা এবং চট্টগ্রাম উভয় স্টক এক্সচেঞ্জকে নির্দেশ দিয়েছে তারা। সেকেন্ডারি মার্কেটে শেয়ার দর ২০০ টাকা পর্যন্ত সার্কিট ব্রেকার হবে ১০ শতাংশ। অর্থাৎ যেসব সিকিউরিটিজের দর ২০০ টাকা পর্যন্ত সেগুলোর দর সর্বোচ্চ ১০ শতাংশ বাড়তে পারবে বা কমতে পারবে। এছাড়া ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত যেসব সিকিউরিটিজের দর রয়েছে সেগুলোর ক্ষেত্রে ৮ দশমিক ৭৫ শতাংশ সার্কিট ব্রেকার কার্যকর হবে। ৫০০ থেকে ১০০০ টাকার শেয়ার দরের কোম্পানিগুলোর জন্য সার্কিট ব্রেকার ৭ দশমিক ৫০ শতাংশ। এছাড়া ১০০০-২০০০ পর্যন্ত ৬ দশমিক ২৫ শতাংশ এবং ২০০০-৫০০০ টাকা পর্যন্ত সার্কিট ব্রেকার ৫ শতাংশ কার্যকর হবে। যেসব শেয়ার দর ৫০০০ টাকার ঊর্ধ্বে সেগুলোর জন্য সার্কিট ব্রেকার ৩ দশমিক ৭৫ শতাংশ কার্যকর হবে।

এদিকে প্রাইমারি মার্কেট থেকে অর্থাৎ আইপিও’র কোম্পানির স্টক এক্সচেঞ্জের লেনদেনের প্রথম দিনে ৫০ শতাংশ সার্কিট ব্রেকার বেঁধে দেওয়া হয়েছে। এছাড়া দ্বিতীয় দিনে সার্কিট ব্রেকার হবে আগের দিনের শেয়ার দরের ৫০ শতাংশ। তৃতীয় দিন থেকে ‍পুঁজিবাজারের অন্যান্য কোম্পানির মতো সার্কিট ব্রেকার কার্যকর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০