ময়মনসিংহের ইয়াবা সেবনকারী সেই ভূমি কর্মকর্তা প্রত্যাহার

প্রচ্ছদ » সারাদেশ » ময়মনসিংহের ইয়াবা সেবনকারী সেই ভূমি কর্মকর্তা প্রত্যাহার

moymonsingপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ময়মনসিংহের ফুলপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে অফিস চলাকালীন সময়ে এক কর্মকর্তার ইয়াবা সেবন করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় তাকে প্রত্যাহার করা হয়েছে। অভিযুক্ত কর্মকর্তার নাম সমীর কুমার চক্রবর্তী। তিনি প্রধান সহকারী কাম হিসাবরক্ষক পদে কর্মরত।

প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শের মাহাবুব মুরাদ। সেই সঙ্গে ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামকে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান অতিরিক্ত জেলা প্রশাসক।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ইয়াবা সেবনে ১৫ সেকেন্ডের ভিডিওটি ছড়িয়ে পড়লে ফুলপুরসহ জেলাজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় উঠে। ফুলপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি এর কার্যালয়ে প্রধান সহকারী কাম হিসাবরক্ষক পদে ২০১৬ সালের মার্চ মাসে যোগদান করেন তিনি। এ উপজেলায় প্রায় চার বছর ধরে কর্মরত আছেন সমীর কুমার চক্রবর্তী।

দীর্ঘদিন ধরে ফুলপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে ইয়াবা সেবনসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ ছিল এলাকার মানুষের মুখে মুখে। অবশেষে ইয়াবা সেবনের ভিডিও’র মাধ্যমে তা প্রমাণিত হয়।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, অফিসের চেয়ারে বসে তার কয়েকজন সহকর্মীর সহযোগিতায় সমীর কুমার ইয়াবা সেবন করছেন। এ ব্যাপারে সমীর কুমার চক্রবর্তী কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, এ বিষয়ে আমার কোনো কথা নেই বলেই কল কেটে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০