সমুদ্রের ঢেউয়ের মাথায় হাঁটু গেড়ে বসে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব

প্রচ্ছদ » সারাদেশ » সমুদ্রের ঢেউয়ের মাথায় হাঁটু গেড়ে বসে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব

loveপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: আপনি আপনার ভালবাসার সঙ্গীকে কীভাবে বিয়ের প্রস্তাব দিয়েছেন বা দিতে চান? সবাই নিজের জীবনের এই গুরুত্বপূর্ণ মুহূর্তটিতে একটা স্পেশাল টাচ দিতে চান। তবে এই যুগল যা করলেন তা আপনাকে বিস্ময়ের সমুদ্রে ভাসিয়ে নিয়ে যাবে।

মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের এক আলোকচিত্রী সম্প্রতি যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে কিছু ছবি তুলেছেন। সেখানে দেখা যাচ্ছে, এক যুবক তার বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন সমুদ্রে সার্ফিং করতে করতে। সার্ফিং বোর্ডে হাঁটু গেড়ে বসে বাক্স খুলে একটি আংটি নিয়ে তিনি বলছেন ‘উইল ইউ ম্যারি মি।’ তার বান্ধবীও তখন দূরে একই ঢেউয়ে সার্ফিং বোর্ডের ওপর দাঁড়িয়ে।

যুবকের নাম ক্রিস গার্থ। তিনি আগে থেকেই সব পরিকল্পনা করেছিলেন। সেই মতো বান্ধবী লরেন ওইয়ে-কেও প্রস্তাব দেন একসঙ্গে সার্ফিংয়ে যাওয়ার, যদিও এটি তাদের কমন ইনটারেস্ট।

পরিকল্পনা অনুযায়ী দু’জনে সার্ফিং বোর্ড নিয়ে উত্তাল সমুদ্রে নামেন। আর সেখানেই সার্ফিংয়ের সময় চূড়ান্ত উত্তেজনার মুহূর্তেই লরেনকে বিয়ের প্রস্তাব দেন ক্রিস। লরেনের কাছে হ্যাঁ বলা ছাড়া কোনও রাস্তা ছিল না, কারণ ভালবাসার মানুষ যদি এমন উপহার দেয় তবে না বলতে পারার সাধ্য হয় কার?

কিন্তু সমস্যা হল, এভাবে সমুদ্রের ওপর দাঁড়িয়ে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে আংটিটি পানিতে পড়ে যায়। তবে তাতে মন খারাপ করতে হয়নি লরেনকে। এমন অঘটন হতে পারে সেটা আগে থেকেই মাথায় রেখেছিলেন ক্রিস।

তাই হাওয়াইয়ের আরেক সৈকত ওয়াইকিকিতে রাখা ছিল আসল আংটিখানা। সমুদ্রে যেটি পড়ে যায় সেটি ছিল ডামি। আর এই ওয়াইকিকি সৈকতেই প্রথমবার দেখা হয় ক্রিস আর লরেনের। আনন্দবাজার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১