বিয়ে করলেন কণ্ঠশিল্পী কিশোর

প্রচ্ছদ » খেলা » বিয়ে করলেন কণ্ঠশিল্পী কিশোর

kisorপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বিয়ে করলেন কণ্ঠশিল্পী কিশোর দাশ। কিশোরগঞ্জের মেয়ে স্নিগ্ধা দাশের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন এই গায়ক । বৃহস্পতিবার রাতে রাজধানীর লেডিস ক্লাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। এখানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ছাড়াও মিডিয়ার শিল্পী-কুশলীরা।

কিশোর বলেন, ‘পারিবারিকভাবে আমাদের বিয়ের বিষয়টি চূড়ান্ত হয়েছে। নতুন জীবন শুরু করলাম। সবাই আমাদের দাম্পত্য জীবনের জন্য আশীর্বাদ করবেন।’

বিয়ের আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন নকীব খান, তপন চৌধুরী, সামিনা চৌধুরী, প্রিন্স মাহমুদ, রবি চৌধুরী, শওকত আলী ইমন, মাহমুদ জুয়েল, আসিফ, ধ্রুব গুহ, কৌশিক হোসেন তাপস, শফিক তুহিন, বালাম, কণা, প্রতীক হাসান, জয় শাহরিয়ার, জুয়েল মোর্শেদ জু, মাহাদী, এলিটা, রাজীব, নিশিতা, মেহরাব, সালমা, মুহিন, পুলক, পুতুল, সাব্বির, রন্টি, পারভেজ, লিজা, রাফাত, নিশিতা, ইমরান, কোনাল, পরাণ, অনুপমা মুক্তি, কর্ণিয়া, পূজা, সারোয়ার শুভ প্রমুখ।

আরও ছিলেন উপস্থাপক আনজাম মাসুদ, ফারহানা নিশো ও সামিয়া আফরিন, অভিনেত্রী জেনী, নির্মাতা ইজাজ খান স্বপন, তানভীর খান, গীতিকবি জাহিদ আকবর, রবিউল ইসলাম জীবন, সোমেশ্বর অলি প্রমুখ।

নতুন দম্পতিকে শুভেচ্ছা জানাতে আসেন সংগীত প্রযোজকদের সংগঠন এমআইবি’র সভাপতি একেএম আরিফুর রহমান, মহাসচিব এসকে সাহেদ আলী পাপ্পু, জহিরুল ইসলাম সোহেল, আনোয়ার হোসেন, কচি আহমেদ, মাজহারুল ইসলাম প্রমুখ।

কিশোর জানান, আগামী ১৮ নভেম্বর বিয়ের আরেকটি আনুষ্ঠান হবে তার জন্মস্থান চট্টগ্রামে।

উল্লেখ্য, ২০০৬ সালে এনটিভির তুমুল জনপ্রিয় রিয়েলিটি শো ‘ক্লোজআপ ওয়ান’ থেকে পরিচিত হয়ে ওঠেন কিশোর। তার নিজের কণ্ঠ-সুর-সংগীতে প্রকাশিত গানের সংখ্যা শতাধিক। তার গাওয়া অন্যতম জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘বনলতা সেন’, ‘এ হৃদয় করে তোর সাধনা’, ‘আকাশ বাতাস সাক্ষি রেখে’, ‘তোমাকে ভালোবাসি বলেছি বহুবার’, ‘লাগে কলিজাতে টান’, ‘যাচ্ছ দূরে যাও তুমি’ প্রভৃতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১