আরডিজে’র সভাপতি মোকছুদার রহমান, সম্পাদক মিজানুর রহমান নির্বাচিত

প্রচ্ছদ » Uncategorized » আরডিজে’র সভাপতি মোকছুদার রহমান, সম্পাদক মিজানুর রহমান নির্বাচিত

Rdjপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার (আরডিজেএ) দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি মোকছুদার রহমান এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে রাতে নির্বাচিতদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশন।

নির্বাচনে সভাপতি পদে ভোরের ডাক’র ম্যানেজিং এডিটর মোকছুদার রহমান ১২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান ৮৬ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে ১৪৭ ভোট পেয়ে প্রথম হয়েছেন বাংলাদেশ প্রতিদিন’র সিনিয়র রিপোর্টার মানিক মুনতাসির এবং ৭০ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন ভোরের কাগজ হিলালী ওয়াদুদ চৌধুরী। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডেইলি অবজারভার’র সিনিয়র রিপোর্টার মিজানুর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১৩৬ ভোট পেয়ে প্রথম হন আজকাল’র খবর রবিউল ইসলাম এবং ৯২ ভোট পেয়ে দ্বিতীয় হন দৈনিক নতুন সংবাদ’র এম উমর ফারুক।
অর্থ সম্পাদক পদে ১৪০ ভোটে নির্বাচিত হন দৈনিক মানবজমিন’র সিরাজুস সালেকিন এবং তার অপর প্রার্থী দৈনিক নতুন সংবাদ’র সফিকুল ইসলাম সবুজ পেয়েছেন ৫২ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ভোরের ডাক’র ইমরুল কাওসার ইমন ১২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী আজকের সংবাদ’র আক্তারুজামান রকি পেয়েছেন ৮০ ভোট। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বাংলাদেশ প্রতিদিন’র আকতারুজ্জামান এবং দপ্তর সম্পাদক পদে আমাদের অর্থনীতি’র মো. আখতারুজ্জামান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে দৈনিক সমকাল’র আবদুর রাজ্জাক সরকার ১০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী ডেইলি ট্রাইব্যুনাল’র জয়নাল আবেদিন ৯৪ ভোট পেয়েছেন। সাংস্কৃতিক সম্পাদক পদে ডিবিসি টিভির আরিফ চৌধুরী পলাশ ১১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আমাদের পত্রিকার হাবিবুর রহমান রাজ পেয়েছেন ৯২।মহিলা বিষয়ক সম্পাদক পদে ডিবিসি টিভির কাওসারা চৌধুরী কুমু বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছন।

নির্বাচিত কার্যনির্বাহী সদস্যরা হলেন, বাংলাদেশ প্রতিদিন’র মাহবুব মমতাজী, এশিয়ান নিউজ অব বাংলাদেশ’র আরিফুল ইসলাম আরিফ, শাফিউল আল ইমরান এবং চ্যানেল২৪’র মো. মিজানুর রহমান।
নওরোজ সম্পাদক শামসুল হক দুররানীর নেতৃত্বে সবুজ দেশের শামসুজ্জোহা, দৈনিক ইনকিলাব’র পঞ্চায়েত হাবিব, দৈনিক মানবজমিন’র এমএম মাসুদ ও দিগন্ত টেলিভিশন’র জহুরুল ইসলাম নির্বাচন পরিচালনা করেন।

ঢাকায় কর্মরত রংপুর বিভাগের আট জেলার সাংবাদিকদের এ সংগঠনের দ্বি-বার্ষিক নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিলে ২৪১। এর মধ্যে ২১১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ১৭ সদস্যের এ কার্যনির্বাহী কমিটি আগামী দু’বছর দায়িত্ব পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১