১৪ কোম্পানির লেনদেন চালু কাল
প্রচ্ছদ » Uncategorized » ১৪ কোম্পানির লেনদেন চালু কাল
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: আগামীকাল চালু হচ্ছে পুঁজিবাজারে তালিকাভু্ক্ত ১৪ কোম্পানির শেয়ার লেনদেন। কোম্পানিগুলো হলো: আনলিমা ইয়ার্ন, রেনেটা, আলিফ ম্যানুফ্যাকচারিং, আলিফ ইন্ডাস্ট্রিজ, আমান ফিড, ফার কেমিক্যাল, জেমিনি সি, কাট্টালি টেক্সটাইল, মিরাকল ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল ফিড মিল, সায়হাম কটন, আমরা টেকনোলজি, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, জাহিন টেক্সটাইল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ ২০ নভেম্বর, বুধবার এসব কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এ কারণে লেনদেন স্থগিত রাখে কোম্পানিগুলো।
এদিকে, আগামীকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) এসব কোম্পানির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।








