সপ্তাহে দর বাড়ার শীর্ষে বিডি অটোকারস
প্রচ্ছদ » Uncategorized » সপ্তাহে দর বাড়ার শীর্ষে বিডি অটোকারস
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে বিডি অটোকারস। সপ্তাহে কোম্পানির সর্বচ্চ দর বেড়েছে ৩৮ দশমিক ৯২ শতাংশ। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ১৯০ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৮ কোটি ৮৮ লাখ ৫৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৭৭ লাখ ৭১ হাজার ৪০০ টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে সী পার্ল বিচ। সপ্তাহে শেয়ারটি সর্বচ্চ দর বেড়েছে ৩৬ দশমিক ৮ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৩৪ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১৬ কোটি ২১ লাখ ৪৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ২৪ লাখ ২৯ হাজার ২০০ টাকা।
মোজ্জাফর হোসাইন গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চ দর বেড়েছে ২৪ দশমিক ৪৪ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১১ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৩ কোটি ৬২ লাখ ২৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭২ লাখ ৪৫ হাজার ৪০০ টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এমএল ডায়িং, বিকন ফার্মাসিউটিক্যালস, এশিয়া ইন্স্যুরেন্স, কে অ্যান্ড কিউ, জিকিউ বলপেন, স্ট্যান্ডার্ড সিরামিক ও পূরবী জেনারেল ইন্স্যুরেন্স।








