চলতি সপ্তাহে ৪ কোম্পানির এজিএম
প্রচ্ছদ » Uncategorized » চলতি সপ্তাহে ৪ কোম্পানির এজিএম
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে-বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সামিট পাওয়ার, সিলভা ফার্মাসিটিক্যালস ও বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড।
বাংলাদেশ শিপিং কর্পোরেশন:
এই কোম্পানির এজিএম আগামী ২৪ নভেম্বর সকাল ১১টায় চট্টগ্রাম বোট ক্লাবে অনুষ্ঠিত হবে।
সামিট পাওয়ার:
সামিট পাওয়ারের এজিএম আগামীকাল সকাল সাড়ে ১১টায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কমপ্লেক্স (কেআইবি), কৃষি খামার সড়ক, ফার্মগেটে অনুষ্ঠিত হবে।
সিলভা ফার্মা:
সিলভা ফার্মার এজিএম আগামী ২৫ নভেম্বর সকাল ১১টায় হোয়াইট হল কনভেনশন সেন্টার, হাউজ# ২৬২/এ, রোড#২৭, ধানমন্ডিতে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ শিপিং কর্পোরেশন:
এই কোম্পানির এজিএম আগামী ২৬ নভেম্বর মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তন গ্যালারি আইডিইবি ভবন, ১৬০/এ, কাকরাইল, ভিআইপি রোডে অনুষ্ঠিত হবে।








