DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ রবিবার ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৬৮৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬৩৮ পয়েন্টে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৭৭ কোটি ১৯ লাখ টাকার। যা গত কার্যদিবস থেকে ৪৩ কোটি ৮১ লাখ টাকা কম। বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ ছিল ৪২১ কোটি ১ লাখ টাকা।

আজ ডিএসইতে ৩৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৮টির, কমেছে ১৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ২৫২ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ১৩ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১