ধামরাইয়ে ঝামেলা মীমাংসার কথা বলে গৃহবধূকে গণধর্ষণ

প্রচ্ছদ » রাজনীতি » ধামরাইয়ে ঝামেলা মীমাংসার কথা বলে গৃহবধূকে গণধর্ষণ

raper picপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকার ধামরাইয়ে স্বামীর সঙ্গে ঝামেলা মীমাংসার কথা বলে এক গৃহবধূকে ডেকে নিয়ে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রোববার (২৪ নভেম্বর) ওই গৃহবধূ বাদী হয়ে ধামরাই থানায় মামলা করেছেন। গত শনিবার (২৩ নভেম্বর) উপজেলার সোমখভাগ ইউনিয়নের চাপিল গ্রামে এ ঘটনা ঘটে।

মামলা সূত্রে জানা যায়, বিয়ের কিছুদিন পর শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের জন্য মারধর করতে থাকলে ওই গৃহবধূ বাবার বাড়িতে চলে যান। শনিবার বিকেলে তিনি স্বামীর বাড়িতে আবার ফিরে এসে দেখেন তার ঘরে তালা ঝুলছে। এ সময় শাশুড়ির কাছে চাবি চাইলে তিনি চাবি দিতে অস্বীকৃতি জানান। সন্ধ্যার দিকে পাশের গ্রামের আব্দুল আলীর ছেলে তোফাজ্জল হোসেন ও এরশাদ ওই গৃহবধূকে জানায় তার স্বামী নাছিম মেম্বারের বাড়িতে রয়েছে।

এ সময় স্বামীর সঙ্গে তারা ঝামেলা মিটিয়ে দেবে বলে গৃহবধূকে তাদের সঙ্গে মেম্বারের বাড়িতে যেতে বলে। এই আশ্বাসে তাদের সঙ্গে ওই গৃহবধূ মেম্বারের বাড়িতে যাওয়ার জন্য রওনা দেন। পথিমধ্যে কৌশলে তারা ওই গৃহবধূকে একটি কলাবাগানে নিয়ে ধর্ষণ করে।

ধামরাই থানা পুলিশের ওসি দীপক চন্দ্র সাহা বলেন, ওই গৃহবধূকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১